রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
এআই জেনারেটেড
expand
এআই জেনারেটেড

ফেনী শহরে সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় আড্ডা ও ঘোরাঘুরি নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থী নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এ সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় মাইকিং করে এ বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়। শনিবার (১৮ জুলাই) দুপুরে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে অবস্থান, চায়ের দোকানে দীর্ঘ সময় আড্ডা কিংবা উদ্দেশ্যহীন ঘোরাফেরা থেকে বিরত থাকতে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের চলাফেরার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসন জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। তবে নির্দেশনা অমান্য করলে পরিস্থিতি অনুযায়ী প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

জেলা প্রশাসক মনিরা হক জানান, অভিভাবক, শিক্ষার্থী ও জনসাধারণকে জনসচেতনতা ও পরামর্শমূলক প্রচারণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পরে কেউ প্রতিষ্ঠান আঙিনায় অবস্থান না করে সে জন্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রচারণা চালানোর জন্য তথ্য অফিসারকে বলা হয়েছে।

সে হিসেবে তথ্য অফিস শহরের বিভিন্ন স্থানে মাইকিং করার কথা। তারা না-বুঝে ভিন্নভাবে মাইকিং করেছে। যেটি কারফিউর মতো হয়ে গেছে। যেটা সঠিক নয়। সেটি কারেকশন করে আজ শনিবার পুনরায় মাইকিং ও প্রচারণা করতে বলা হয়েছে।

জেলা প্রশাসক আরো জানান, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থী বাইরে বের হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বিষয়টি এমনও নয়। মূল লক্ষ্য হলো, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করতে নিরুৎসাহিত করা। জেলা প্রশাসনের তদারকি দল মাঠে কাজ করবে। পাশাপাশি পুলিশও বিষয়টি নজরদারি করবে বলে তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Argentina
Scheduled
20 Jul, 01:00 AM
VS
World Cup