শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন এমবাপ্পে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে তেমন প্রভাব ফেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে বিরতির পর বদলে যায় দৃশ্যপট। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরানোর পাশাপাশি গড়েছেন নতুন ইতিহাস।

চলতি বিশ্বকাপে ম্যাচ শুরুর আগে আট গোল নিয়ে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার অবস্থানে ছিলেন এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দুটি গোল করে এবারের আসরে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন ফরাসি অধিনায়ক।

শুধু চলতি বিশ্বকাপেই নয়, এই দুই গোলের সুবাদে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষে উঠে গেছেন এমবাপ্পে। এর আগে মেসির মোট বিশ্বকাপ গোল ছিল ২১টি। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের পর এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২।

ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এককভাবে শীর্ষস্থান দখল করেছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। তার সামনে এখন সুযোগ রয়েছে চলতি আসরের গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও নিজের অবস্থান আরও শক্ত করার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন