শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের আগে ইনস্টাগ্রামে দেয়া ভিডিওতে যে বার্তা দিলেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসির একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে অবসরের জল্পনা। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দেওয়া আবেগঘন ভিডিও ও বার্তায় অনেকের ধারণা, বিশ্বকাপের মঞ্চে এটাই হতে পারে আর্জেন্টাইন মহাতারকার শেষ উপস্থিতি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ সংস্করণের একটি বুটের ছবি ও ভিডিও প্রকাশ করে মেসি লিখেছেন, "শুরু থেকেই তোমরা আমার সঙ্গে ছিলে। চলো, আরও একবার শেষ চেষ্টা করি।"

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসির পরা বিশেষ ‘এল উলতিমো ট্যাঙ্গো’ (The Last Tango) নামের অ্যাডিডাস এফ৫০ বুট তার বিশ্বকাপ অধ্যায়ের সম্ভাব্য সমাপ্তিরই ইঙ্গিত বহন করছে।

দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া মেসির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বুট। অ্যাডিডাসের প্রচারণায় ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে তার অভিষেক থেকে শুরু করে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।

বিশেষ এই বুটটি মূলত ২০০৬ বিশ্বকাপে মেসির ব্যবহৃত প্রথম বুটের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সাদা রঙের ওপর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল ও সোনালি রঙের ছোঁয়ায় তৈরি বুটটি তার দীর্ঘ সফল যাত্রার প্রতীক হিসেবেই উপস্থাপন করা হয়েছে।

ফুটবলপ্রেমীদের কাছে ভিডিওটি শুধুই একটি বাণিজ্যিক প্রচারণা নয়; বরং অনেকেই এটিকে বিশ্বকাপ মঞ্চে মেসির সম্ভাব্য বিদায়ের আবেগঘন বার্তা হিসেবে দেখছেন। আর্জেন্টিনার হয়ে আরও একটি বিশ্বকাপ জয়ের সুযোগ সামনে রেখে প্রকাশিত এই ভিডিও ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই লাখো ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে মেসি এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে অবসরের ঘোষণা দেননি। তাই তার এই বার্তা ভক্তদের মধ্যে জল্পনা বাড়ালেও, বিশ্বকাপে এটিই তার শেষ ম্যাচ কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন