শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনিয়র সাংবাদিক বলে কাকে খোঁচা দিলেন গোলাম মোর্তোজা?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:১২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারত সফর নিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রচারণার সমালোচনা করেছেন সাংবাদিক গোলাম মোর্তোজা।

তিনি দাবি করেন, এখনো সফরের দিন-তারিখ বা সময় চূড়ান্ত না হলেও একটি মহল সেটিকে "বাতিল" বলে প্রচার করছে, যা বিভ্রান্তিকর।

শনিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গোলাম মোর্তোজা লেখেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল! কী ঘটছে পেছনে?’ শিরোনামে একটি প্রোপাগান্ডামূলক ভিডিও তৈরি করা হয়েছে।

পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল! কী ঘটছে পেছনে?’ এই শিরোনামে প্রোপাগান্ডা ভিডিও বানিয়ে ফেলেছেন একজন।

এখনও যে সফরের দিন তারিখ সময়, কিছুই ঠিক হয় নি, সফর নিয়ে দুই দেশের মধ‍্যে আলোচনা শুরু-শেষ, কিছুই বলা যাবে না। অথচ বলে দেওয়া হলো ‘বাতিল’। যা ঠিক হয় নি, তা বাতিল হয় কীভাবে?

এই অতি সাধারণ বিষয়টি বোঝেন না কে, কারা? যে বা যারা ‘সিনিয়র সাংবাদিক’।

দুই দেশের মধ‍্যে কূটনৈতিক আলোচনা চলমান আছে, থাকবে। যার সবকিছু প্রকাশ্যে নয়,এটাই স্বাভাবিক রীতি।

দেশ তো এখন আপনাদের সময়ের ‘স্বামী- স্ত্রী’র সম্পর্কের জায়গায় নেই। এখন ‘সবার আগে বাংলাদেশ’-এই নীতিতে অবশ‍্যই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। যাবেন আরও অনেক দেশ সফরে। বাংলাদেশে আসবেনও অনেক দেশের সরকার প্রধান।

যে কোনো সফর ঠিক হতে পারে, বাতিলও হতে পারে। তা অস্বাভাবিক কিছু না। ভারত সফর যেহেতু ঠিকই হয় নি, বাতিল হওয়ার প্রসঙ্গই আসে না।

‘সিনিয়র সাংবাদিক’ হলে প্রোপাগান্ডা চালানো ও গুজব ছড়ানো জায়েজ হয়ে যায়?

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন