

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপার একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে রাত ১২ টা বেজে গেলেও বাড়িতে না আসায় পরিবারের লোকদের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন দিয়ে কোন খোঁজখবর পাওয়া যায় না। পরে শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীরা। ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে গলাকাটা মরদেহ দেখতে পাই। প্রাথমিকভাবে মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা করা, ঠিক কী কারণে হত্যা করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।’