রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে রেফারির ‘নিরপেক্ষ’ ভূমিকা চায় স্পেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০১:৫১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছেন স্পেনের ডিফেন্ডার এমরিক লাপোর্তে। তার অভিযোগ, আর্জেন্টিনা প্রায়ই অতিরিক্ত শারীরিক ও আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই রেফারিদের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী ২০ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে বর্তমান কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে।

ফাইনালের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে লাপোর্তে বলেন, আক্রমণাত্মক ফুটবল খেলা দোষের কিছু নয়, তবে সেটি যেন নিয়মের সীমা অতিক্রম না করে। তার মতে, ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে শুরু থেকেই রেফারিদের দৃঢ় ভূমিকা পালন করতে হবে।

লাপোর্তের ভাষায়, "পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেটি নিশ্চিত করা রেফারির দায়িত্ব। যদি কিছু খেলোয়াড়কে বারবার একই ধরনের আচরণের সুযোগ দেওয়া হয়, তাহলে ম্যাচে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।"

তিনি ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচের উদাহরণও টানেন। ওই ম্যাচে আর্জেন্টিনা ১৫টি ফাউল করে এবং তিনজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। বিপরীতে ইংল্যান্ড ১১টি ফাউল করেছিল।

বিশেষ করে ম্যাচের তৃতীয় মিনিটে এনজো ফার্নান্দেসের একটি ট্যাকলের প্রসঙ্গ তুলে লাপোর্তে বলেন, ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের ওপর সেই চ্যালেঞ্জের জন্য কোনো কার্ড না দেখানো নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, "নিয়মের মধ্যে থেকে আগ্রাসী ফুটবল খেলায় আমার আপত্তি নেই। কিন্তু সাম্প্রতিক কিছু ম্যাচে এমন কিছু ঘটনা দেখা গেছে, যেগুলো সত্যিই বিস্ময়কর। কিছু বিষয় খুব সহজেই উপেক্ষা করা হয়েছে।"

আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে মন্তব্য করতে গিয়ে লাপোর্তে আরও বলেন, "তারা এমন একটি দল, যারা প্রতিপক্ষের ওপর নিজেদের শারীরিক উপস্থিতির প্রভাব রাখতে পছন্দ করে। তবে ফুটবলে এমন কিছু অনুমোদন দেওয়া উচিত নয়, বিশেষ করে বড় টুর্নামেন্টে। কারণ এসব বিষয় প্রতিপক্ষকে অস্থির ও উত্তেজিত করে তুলতে পারে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Argentina
Scheduled
20 Jul, 01:00 AM
VS
World Cup