বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগল চোরের হেদায়াতে মিলাদ মাহফিল

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
expand
ছাগল চোরের হেদায়াতে মিলাদ মাহফিল

ফরিদপুরের মধুখালী উপজেলায় চুরি যাওয়া ছাগল ফিরে না পেলেও চোরের সঠিক পথে ফেরার প্রার্থনায় এক অনন্য উদ্যোগ নিয়েছেন মালিক।

ছাগল চোরের হেদায়াত কামনায় তিনি আয়োজন করেছেন মিলাদ ও দোয়া মাহফিল, সঙ্গে মাইকিং করে গ্রামবাসীকেও আমন্ত্রণ জানিয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই আয়োজন করেন স্থানীয় বাসিন্দা আলামিন জমাদ্দার ওরফে সবুজ (৩৬)।

আলামিন জানান, চোর হয়তো দারিদ্র্য বা লোভের কারণে ভুল পথে গেছে। তিনি বলেন, “যদি আমি তাকে গালমন্দ করি, তাহলে আমার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমি চাই সে নিজের ভুল বুঝে সঠিক পথে ফিরে আসুক।”

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে আলামিনের দুটি ছাগল চুরি হয়। অনেক খোঁজাখুঁজি করেও তিনি থানায় অভিযোগ করেননি এবং এখনো ছাগল দুটি উদ্ধার হয়নি।

চোরের হেদায়াত কামনায় শুক্রবার জুমার নামাজের পর আলামিনের বাড়ির পাশের মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, মাদ্রাসার শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। দোয়া শেষে উপস্থিতদের তেহারি দিয়ে আপ্যায়ন করা হয়।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া এ বিষয়ে বলেন, “আলামিন ঢাকায় নাটক-ফাটক করে বেড়ায়। দুই মাস আগে তার ছাগল চুরি হয়েছিল। হঠাৎ কী মনে করে আজ ছাগল চোরের হেদায়াতের জন্য মিলাদ মাহফিল করল, সেটা বলা কঠিন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup