শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জামায়াত আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম
ফরিদপুরে নির্বাচনী জনসভা সফল করতে সংবাদ সম্মেলনে
expand
ফরিদপুরে নির্বাচনী জনসভা সফল করতে সংবাদ সম্মেলনে

আগামীকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের ফরিদপুর সফর উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের চকবাজার এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা সফল করতে প্রস্তুতিমূলক বক্তব্য উপস্থাপন করা হয়।

এ সময় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা বদরউদ্দিন, ফরিদপুর-৩ আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াবসহ দলের অন্যান্য দায়িত্বশীল নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন