সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

‎দিনাজপুর ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের জালিয়াপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎মৃতরা হলেন- দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলীর ভুট্টু ছেলে রিফাত (ইমন), একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ।

‎স্থানীয়রা জানায়, দিনাজপুর মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

‎কোতোয়ালি থানার এসআই ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank