

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে বনতারা গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়।
খবর পেয়ে ২৯ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে।
২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, আটক ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি নড়াইল জেলায়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে সেখান থেকে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে ফেরার সময় বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয়দের হাতে আটক হন।