

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ টানপাড়া এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জাহিদ ইকবাল সভাপতি এবং মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মো. মিসবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মুকুল হোসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক এ. এম. আইয়ুব, কোষাধ্যক্ষ মো. মতিউর রহমান, প্রচার সম্পাদক আমির হোসাইন, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান খান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন মজুমদার এবং নির্বাহী সদস্য এমদাদুল হক সোহেল, মো. মাহফুজুর রহমান, মো. লিটো আহমেদ, মো. মোস্তফা সিকদার, জিসাদ ইকবাল, জাহিদুল হক জুয়েল, মো. আলতাফ হোসেন ও তাসবির ইকবাল।
সরকারি নিবন্ধন নম্বর এস-১৪৮৮৭-এর আওতাভুক্ত নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় তিন দশক ধরে সংগঠনটি এলাকাবাসীর নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে কাজ করে আসছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয়, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ, পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা অপসারণ, ম্যানহোল পরিষ্কার, সড়কবাতি স্থাপন ও সংস্কার, পরিচ্ছন্নতা এবং মশকনিধন কার্যক্রম তদারকিসহ বিভিন্ন নাগরিক উদ্যোগে সংগঠনটি ভূমিকা রেখেছে।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র ও ইফতারসামগ্রী বিতরণ, স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কার্যক্রমও পরিচালনা করে আসছে সংগঠনটি।
নবনির্বাচিত সভাপতি জাহিদ ইকবাল বলেন, “নিকুঞ্জ টানপাড়াকে নিরাপদ, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত ও আধুনিক আবাসিক এলাকায় পরিণত করাই আমাদের লক্ষ্য। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জনস্বার্থে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরও শক্তিশালীভাবে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) বলেন, “এই কমিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি পুরো নিকুঞ্জ টানপাড়া এলাকাবাসীর। সবার মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি নাগরিক অধিকার, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবে।