বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে জ্বালানি তেলের তীব্র সংকট

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম
ঢাকার ধামরাইয়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।
expand
ঢাকার ধামরাইয়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।

ঢাকার ধামরাইয়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার সাতটি ফিলিং স্টেশনের অধিকাংশতেই ডিজেল ও অকটেন ফুরিয়ে যাওয়ায় তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বর্তমানে কেবল 'বোরাক' ও 'জাহানারা' নামের দুটি পাম্পে সামান্য পরিমাণ পেট্রোল অবশিষ্ট থাকায় সেখানে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় ও চরম ভোগান্তি দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই ধামরাইয়ের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে আসা চালকদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়। অকটেন ও ডিজেল না থাকায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির মালিকরা চরম বিপাকে পড়েছেন। অনেককে গাড়ি থামিয়ে রেখে তেলের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বোরাক ও জাহানারা পাম্পে পেট্রোল পাওয়ায় সেখানে শত শত মোটরসাইকেল চালক ভিড় করেছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, "ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছি না। পাম্প থেকে বলা হচ্ছে তেল শেষ হয়ে যাচ্ছে, তাই সীমিত পরিমাণ দেওয়া হচ্ছে।" আবার কেউ কেউ অভিযোগ করেছেন, তেলের অভাবে সাধারণ যাতায়াত ব্যাহত হলেও অনেকে আতঙ্কিত হয়ে ট্যাংক পূর্ণ করতে লাইনে ভিড় করছেন, ফলে প্রকৃত অভাবীরা তেল পাচ্ছেন না।

জ্বালানি সংকটের বিষয়ে পাম্প কর্তৃপক্ষ জানায়, মূলত ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাম্পগুলোর পক্ষ থেকে জানানো হয়, মজুদে থাকা তেলের শেষ অংশটুকু তারা সরবরাহ করছেন। নতুন করে তেলবাহী লরি না আসলে দ্রুতই পাম্পগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডিপো থেকে তেল পেলে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup