

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের পক্ষে মাঠে নেমেছেন তাদের স্বজনরা। গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ধানের শীষের পক্ষে জোরালো প্রচারণায় সরগরম হয়ে উঠেছে দুই আসনের নির্বাচনী মাঠ।
নির্বাচনী প্রচারণার দিন শুরু থেকেই ভোটের মাঠে সরব এক নেতার ছেলে ও অন্য নেতার পূত্রবধু। তবে ছেলে ও পূত্রবধু দুজনই বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় নেতৃত্বের পাখা মেলে ধরার চেষ্টা করছেন। বেশ জনপ্রিয়তাও অর্জন করেছেন তারা।
ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী আলহাজ্ব আমান উল্লাহ আমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাঁর পুত্র ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, যিনি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
অন্যদিকে ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে মাঠে রয়েছেন তাঁর পুত্রবধূ এডভোকেট নিপুণ রায় চৌধুরী, যিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিদিন বিভিন্ন সভাসমাবেশে ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইছেন।
গণসংযোগকালে ব্যারিস্টার অমি বলেন, আমান উল্লাহর সময় কেরানীগঞ্জে যে পরিমান উন্নয়ন হয়েছে তা বিগত ১৭ বছরে হয়নি। ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের প্রতীক। তিনি দাবি করেন, সারাদেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং যুবসমাজই দলের সবচেয়ে বড় শক্তি। কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে তিনি তার বাবার অঙ্গীকার তুলে ধরেন।
এডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, গয়েশ্বর চন্দ্র রায় একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাঁর মতে, দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জবাসী উন্নয়ন ও ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত। পাশাপাশি বিএনপি সরকার গঠন করলে পরিবারকল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। নারী ও পরিবারকল্যাণ প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, ঢাকা-২ এর মানুষ পরিবর্তন চায়। এবার জনগণ নিজের ভোট নিজেই দেবে। ধানের শীষই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।
দুটি আসনেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির প্রচারণা দিন দিন আরও জোরদার হচ্ছে।
মন্তব্য করুন