শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামপালে দুর্ঘটনা: পথেই নিভে গেল বিএনপি নেতার পরিবারের ১০ প্রাণ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:২১ পিএম
বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
expand
বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের পরিবারের ১০ জনসহ ১৩ জন নিহত হয়েছেন। আব্দুর রাজ্জাক মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

নিহতদের মধ্যে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রীসহ তিন ছেলে, ছেলের বউ, মেয়ে এবং তিন নাতি রয়েছেন। আব্দুর রাজ্জাকের ভাই সাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন