মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বস্তাবন্দি অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
expand
অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের তচ্ছাখালী ব্রিজের পাশ থেকে বস্তাবন্দি অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক জানিয়েছেন। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে জিয়াউল হক বলেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ পালং এলাকার তচ্ছাখালী ব্রিজের পাশে খালে পরিত্যক্ত একটি বস্তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে এলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে।

বস্তাটি খুলে পাওয়া যায় অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মৃতদেহ। লাশটি পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চেহারা বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে দূর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে ফেলে রেখে যায়।

ওসি বলেন, কারা, কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup