মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্তদের পুনর্বাসনে সম্পূর্ণ সহায়তা দেবে র‌্যাব: উখিয়ায় সচেতনতামূলক সভা

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
মাদকাসক্তদের পুনর্বাসনে সম্পূর্ণ সহায়তা দেবে র‌্যাব: উখিয়ায় সচেতনতামূলক সভা
expand

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা। সমাজে মাদকের করাল গ্রাস থেকে মানুষকে রক্ষা ও তরুণ প্রজন্মকে সচেতন করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন,

“মাদক সমাজের জন্য এক নিঃশব্দ ঘাতক। মাদকাসক্তি থেকে ফিরে এসে আলোর পথে হাঁটা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমরা যেন কখনও মাদকের ছোঁয়ায় না আসো। নিজেদের সুরক্ষিত রাখো, অন্যদেরও সচেতন করো।”এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের দিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।

সভায় সভাপতিত্ব করেন র‌্যাব-১৫, কক্সবাজারের অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি।তিনি বলেন,

“মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। আইন-শৃঙ্খলা বাহিনী একা মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না—এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।”

তিনি আরও যোগ করেন,“কোনো পরিবারে যদি কেউ মাদকাসক্ত হয় এবং তাদের আর্থিক অসচ্ছলতা থাকে, তারা র‌্যাব-১৫ এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। র‌্যাব তাদের পুনর্বাসনের সম্পূর্ণ খরচ বহন করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—৬৪ বিজিবির উপ-অধিনায়ক, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।তরুণদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল দলের অধিনায়ক মোবারক হোসেন এবং জনপ্রিয় সংগীতশিল্পী জনাব মালেক।

এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী মালেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ও মাদকবিরোধী গান পরিবেশন করেন।শেষপর্বে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান ও র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান।এই সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন এবং র‌্যাব-১৫ এর এই উদ্যোগের প্রশংসা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank