রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাতামুহুরীতে শিশু অপহরণের চেষ্টা, যুবককে গণধোলাই

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৫:৩২ এএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরীর পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ব্রাহ্মনপাড়া এলাকায় ৭ বছর বয়সী শিশুকে অপহরণের অভিযোগে সোহেল (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

সোহেল ওই এলাকার ফরুখ আহমদের ছেলে। শনিবার (০৪ জুলাই) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ঘরের দরজার ছিটকিনি খুলে একই এলাকার মোহাম্মদ এহেছান এর ৭ বছর বয়সী মেয়ে শিশুকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পা পিছলে উঠানে পড়ে যায়। এ সময় শিশুর চিৎকারে মা-বাবা ঘর থেকে বের হয়ে তাদের মেয়েকে দেখতে পায়। পরে অপহরণকারীর ফেলে যাওয়া টর্চ লাইট ও হিজাব এর সূত্র ধরে সোহেলেক সনাক্ত করে। পরে তার খোঁজ নিতে গিয়ে তার চাচার বাড়িত লুকিয়ে রাখা অবস্থায় দেখতে পায়। পরে এলাকার লোকজন সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

পরে তার মোবাইল চেক করে দেখা যায়, ওই শিশুকে অপহরণ করে কক্সবাজার একজনের কাছে বিক্রি করার কন্টাক্ট ছিল।

এছাড়া সোহেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চুরির অভিযোগ রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, সোহেলকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইতোপূর্বে ওই ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ৭ বছর বয়সী শিশুকে অপহরণপূর্বক যৌনাচার করে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। সঠিক বিচার ও আইনের শাসন না থাকায় বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে স্থানীয় লোকজনের দাবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup