শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনি প্রচারণা শুরু করলেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ
expand
বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তার নির্বাচনি প্রচার শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেন।

প্রচারণার শুরুতে সালাহউদ্দিন আহমদ সবার কাছে দোয়া চান। তিনি বলেন, এই এলাকায় (কোনাখালী) আমি সব সময় ফাস্ট হই। কিন্তু এবার এমনভাবে ফাস্ট করতে হবে, এই রেকর্ড যেন কেউ ভাঙতে না পারেন। ৩০ বছর আগে হেঁটে হেঁটে এসে আমরা স্কুল করেছি। এখন এখানে বড় বড় বিল্ডিং হয়েছে। আজ সেই কোনাখালী দিয়ে আমার নির্বাচনি প্রচারণা শুরু করলাম।

পরে তিনি কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া, সিকদারপাড়ায় গণসংযোগ করেন।

এ সময় তিনি কোনাখালী কুলসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোনাখালী হেদায়েতুল উলুম মাদ্রাসার মাঠে জনগণের কাছে ধানের শীষে ভোট চান এবং তার ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। স্থানীয়রা গণসংযোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, সালাহউদ্দিন আহমদ বুধবার ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই আসনে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X