সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০২:২৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম–এর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার, মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদার নিজেই আদালতে আবেদন করে মামলাটি প্রত্যাহার করেন। এর আগে গত ২০ জুন তিনি কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা–য় মামলাটি দায়ের করেছিলেন।

বাদীপক্ষের আইনজীবী মো. জাফর আলী বলেন, বিষয়টি উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে। এ কারণে বাদী মামলা প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করলে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালত–এ এ–সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়। তবে মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদারের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই ফয়জুল করীমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

মামলা দায়েরের পাঁচ দিনের মাথায় তা প্রত্যাহার করায় বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। তবে মামলাটি মীমাংসার মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank