বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণের পর হত্যা, যুবককে মৃত্যুদণ্ড 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম
শিশু ধর্ষণের পর হত্যার অপরাধে যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত
expand
শিশু ধর্ষণের পর হত্যার অপরাধে যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

কুমিল্লার বুড়িচং উপজেলায় শিশু ধর্ষণ ও হত্যার এক আলোচিত মামলায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন উপজেলার ভারেল্লা গ্রামের বাসিন্দা।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২০ মে ভারেল্লা গ্রামে ময়নাল হোসেন এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেন। পরে মরদেহ পলিথিনে মুড়িয়ে টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখেন।

এ ঘটনায় নিহত উম্মে হাবিবা মীমের মা পারভিন আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুর মা পারভিন আক্তার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন