সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকের গতি বাড়াতে বিএনপির সমর্থন, চাপে পড়তে পারেন হাসনাত

দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম
কুমিল্লা-৪ আসনের প্রার্থীরা
expand
কুমিল্লা-৪ আসনের প্রার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হয়ে যাওয়ায় বিএনপি প্রার্থী শূন্য হয়ে পড়ে এ আসনটি। বিএনপির প্রার্থী শূন্য কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপির পক্ষ থেকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। ফলে জামায়াত ১১দলীয় জোটের প্রার্থী হাসনাতের সঙ্গে এই নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ধানের শীষের কোন প্রার্থী নাই সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিক ভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি, গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবীদ্বার বাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।

এদিকে সাবেক সাংসদ বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, বিএনপি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও তিতুমীর কলেজের জিএস আব্দুল আউয়াল খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপি’র সভাপতি মো. সাইদুর রহমান লিটন ট্রাক প্রতীকের পক্ষে কাজ করবে বলে জানান।

রাজনৈতিক সচেতন মহল জানান, বিএনপি’র সকল গ্রুপ ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে হাসনাত আব্দুল্লাহ চাপে পড়তে পারেন।

এবিষয়ে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন জানান, এই আসনে বিএনপি প্রার্থী না থাকায় কেন্দ্রীয় ভাবে বিএনপি জোটের পক্ষ থেকে আমাকে সমর্থন দেওয়ার কথা মৌখিক ভাবে জানানো হয়েছে। বিএনপি নেতৃবৃন্দের সাথে নিয়ে আমাদের নির্বাচনি কার্যক্রম পরিচালনা করা হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ৪৪৫ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৯৪ হাজার ৬০৩ জন, পোষ্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন