

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনী মিছিলে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় প্রাণচাঞ্চল্যপূর্ণ রাজনৈতিক পথচলা। কুমিল্লার বুড়িচং উপজেলায় বিএনপির এক নেতার এমন আকস্মিক মৃত্যু স্থানীয়ভাবে শোকের আবহ তৈরি করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার কোরপাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতার নাম মো. মমিন মিয়া। তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। মমিন মিয়া কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে ওই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে এবং ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন মমিন মিয়া।
মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।
মো. মমিন মিয়ার আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন