

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বড় বড় রাজনৈতিক দলের কার্যক্রম জনগণ দেখেছেন। এবার নতুন দল এনসিপিকে একবার সুযোগ দিতে হবে। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি রাখতে না পারলে জনগণ আমাদেরও ছুড়ে ফেলবে।
রববার (৭ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদযাত্রা ও গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
পথসভার বিভিন্ন স্থানে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি কোনো ‘গুন্ডানির্ভর’ রাজনৈতিক দল নয়। গুন্ডামি করে মানুষের ভোটাধিকার হরণ করব না। মানুষের ভালোবাসা অর্জন করতেই রাজনীতিতে নেমেছি। জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরও বলেন, তাঁদের সংগঠন নতুন হলেও সামনে তা শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। ইনশাআল্লাহ এনসিপির নেতৃত্বে একদিন সরকার গঠন হবে। দেবিদ্বার থেকেও মন্ত্রিত্ব আসবে।
নতুন দল হিসেবে জনগণের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, মাত্র নয় মাসে দল দাঁড়িয়ে গেছে। এই সময়ের মধ্যেই তাঁরা বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করেছেন।
সেদিন ইউনিয়নের বিভিন্ন গ্রামে অন্তত ১০টির বেশি পথসভা ও গণসংযোগ করেন হাসনাত আবদুল্লাহ। গণসংযোগকালে স্থানীয় নারী–পুরুষ তাঁকে আপ্যায়ন করেন। কেউ কেউ নির্বাচনী খরচের জন্য আর্থিক সহায়তাও দেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। পথসভাগুলোতে এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন