বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে  শিশুর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:১২ পিএম
নিহত তানিশা
expand
নিহত তানিশা

চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা (২) নামে এক শিশু মারা গেছে ।

বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে সে মারা যায়। তানিশা নবীননগর গ্রামের শাহিন আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে পাশের বাড়িতে যায় তানিশা। সেখানে চার্জে থাকা একটি ইজিবাইকে ভেতরে খেলা করার সময় চার্জিং লাইনের বিদ্যুৎসংযোগে লিকেজ থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Morocco VS Haiti
Scheduled
25 Jun, 04:00 AM
VS
World Cup