

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গার দুটি আসনেই জয় পেয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ কামাল হোসেন। এ সময় তিনি বিজয়ী ও পরাজিত প্রার্থীদের একে অপরের প্রতি সহনশীল আচরণ বজায় রাখার জন্য আহ্বান জানান।
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল ২ লাখ ১১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৪৮ টি ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৬ হাজার ৩৩৭ জন। ভোট প্রদত্ত হয়েছে ৭৪ শতাংশ। এই আসন থেকে পোস্টাল ভোটে দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন ২ হাজার ৭৪১ টি ভোট, ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৮১১ টি ভোট ও হাতপাখার প্রার্থী পেয়েছেন ৮৯ টি ভোট।
অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ২ লাখ ১০ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২৯৯ টি ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৮৭ হাজার ২১২ জন। ভোট প্রদত্ত হয়েছে ৭৮ শতাংশ।
এই আসন থেকে পোস্টাল ভোটে দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন
মন্তব্য করুন

