বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম
স্বর্ণের বার
expand
স্বর্ণের বার

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার ইঙ্গিতের পরই বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডলারের দরপতন এবং মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা (ইল্ড) কমে যাওয়ার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা।

আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৩০ ডলারের বেশি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও দাম বেড়ে ৪ হাজার ৮৫০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ডলারের মান কমে যাওয়া এবং দীর্ঘমেয়াদি মার্কিন বন্ডের মুনাফা হ্রাস পাওয়ায় স্বর্ণের চাহিদা বেড়েছে। ডলার দুর্বল হলে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা সহজ হয়ে যায়, ফলে বাজারে এর মূল্য বাড়তে থাকে।

তাদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগকারীদের মনোভাবেও পরিবর্তন এনেছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত না হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় সুদের হার কমার প্রত্যাশা বাড়ছে, যা স্বর্ণের জন্য ইতিবাচক।

বিশ্লেষকেরা আরও মনে করছেন, স্বর্ণের দাম যদি ৪ হাজার ৯০০ ডলারের সীমা অতিক্রম করতে পারে, তাহলে তা দ্রুত ৫ হাজার ডলারের কাছাকাছি যেতে পারে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালেডিয়ামের দামও বেড়েছে আন্তর্জাতিক বাজারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন