

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তাদের পরিবার। নিখোঁজ দুই শিক্ষার্থী হলো, হাবিবুল করিম সিয়াম (১৫) ও মোবারক হোসেন (১৫)। তারা বায়েজিদ বোস্তামী এলাকার দারুল আরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুই শিক্ষার্থী মাদ্রাসা থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। দীর্ঘ সময় অপেক্ষার পর পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়। নিখোঁজ হাবিবুল করিম সিয়াম তাহেরাবাদ আবাসিক এলাকার আতুরার ডিপো এলাকার সজরুল করিমের ছেলে। অপর নিখোঁজ শিক্ষার্থী মোবারক হোসেন রূপবাত এলাকার মনির উদ্দিনের ছেলে। ঘটনার পর নিখোঁজ হাবিবুল করিম সিয়ামের বাবা গত সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার তাদের সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে। এবিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, ‘নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আমরা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।’

