শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে প্রাইভেটকার-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছোটদারোগার হাট এলাকার ভূঁইয়ার বটতল, বিকেওয়াই (BKY) জুট মিলের সামনে প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি প্রাইভেটকারটির চালক বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার অতিক্রম করে বিপরীতমুখী লেনে চলে যায়। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত চালককে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফছার দুর্ঘটনায় একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পরপরই মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও কাভার্ড ভ্যান সরিয়ে নেওয়া হয়। এতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup