সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বাগান সৃজনের সময় বন্যহাতির আক্রমণে শ্রমিক আহত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম
বন্যহাতির আক্রমণে শ্রমিক আহত
expand
বন্যহাতির আক্রমণে শ্রমিক আহত

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে এক শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে আজিজনগর বনবিটের আওতাধীন পশ্চিম ভিলেজারপাড়া এলাকার মজিদের মুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত ফিরোজ আহামদ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার বাসিন্দা ও মজলু আহামদের ছেলে। বর্তমানে তিনি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে আজিজনগর বনবিট কর্মকর্তা রেজাউল হক জানান, সোমবার সকালে বাগান সৃজনের কাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন ফিরোজ আহামদ। এ সময় ৫-৬টি বন্যহাতির একটি পাল ঘটনাস্থলে চলে আসে। হঠাৎ একটি হাতি ছুটে এসে শুঁড় দিয়ে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি প্রায় ৩০ ফুট নিচে খাদে পড়ে যান। পরে হাতির পাল সরে গেলে বনবিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি জানান, আহত ফিরোজের ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বনবিভাগের পক্ষ থেকে আহত শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup