মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের (এএইচসিআই) সামনে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভিএসি চট্টগ্রামের মাধ্যমে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।

এতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন একদল মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটক করে।

ঘটনার পর থেকেই ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup