বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০২:০৮ এএম আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৬ এএম
ছবি: সুজাউদ্দিন জোয়ার্দার
expand
ছবি: সুজাউদ্দিন জোয়ার্দার

মহিলা কলেজে চাকরি করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুজাউদ্দিন জোয়ার্দারকে।

সোমবার রাত সাড়ে ৯টায় কু‌ষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

সোমবার (১৩ জুলাই) জেলা জামায়াতের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকন) সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্ব এনামুল হককে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে সুজাউদ্দিন জোয়ার্দার জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতরা রুকন বা কোন দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। কেন্দ্রীয় ক‌মি‌টি সারাদেশের রুকনদের জন‌্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলা জামায়াতের সেক্রেটারি পদ লাভের আগেই তিনি দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারাটি তখন শিথিল ছিল বিধায় সে সময় তার সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি। চাক‌রি ছাড়লে পুনরায় স্বপদে বহাল রাখা হবে। তবে অব্যাহতি পাওয়ায় মনে কোন ক্ষোভ বা কষ্ট নেই বলে জানান জোয়ার্দার।

এদিকে সদ‌্য দায়িত্ব পাওয়া জেলার সেক্রেটা‌রি এনামুল হক বলেন, সর্বসম্ম‌তিক্রমে আমাকে জেলার সেক্রেটারি পদে নতুন দা‌য়িত্ব দেওয়া হয়েছে। দল থেকে পাওয়া আমি আমার দায়িত্ব যথাযথ পালন করব।

এ প্রসঙ্গে কু‌ষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, কেন্দ্রীয় ক‌মি‌টির সিদ্ধান্ত মোতাবেক ম‌হিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সারাদেশে এমন সাতজ‌নকে অব‌্যাহ‌তি দেওয়া হয়েছে। ‌তাৎক্ষ‌ণিক সর্বসম্ম‌তিক্রমে জেলার নতুন দা‌য়িত্ব দেওয়া হয়েছে শহর জামায়াতের আমীর এনামুল হককে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup