

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘গোপনে’ সিন্ডিকেট সভা ডেকেও করতে পারলেন না ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) সিন্ডিকেটের ৪২তম সভার নোটিশ দেয় প্রশাসন। তবে জানাজানি হওয়ায় সভা স্থগিত করতে বাধ্য হন ভিসি।
গত মঙ্গলবার (৭ জুলাই) সিন্ডিকেটের ৪২তম সভার আহ্বান করা হয়। তাতে বলা হয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৪২তম সভা আগামী ১৪ জুলাই মঙ্গলবার, বিকাল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। উল্লিখিত সভায় সম্মানিত সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। সভার আলোচ্য সূচি পরে জানানো হবে।
অভিযোগ রয়েছে, ভিসি সিন্ডিকেট সভার আহ্বান করলেও কোনো সদস্যকে উপস্থিত থাকতে চিঠি দেয়া হয়নি। পরে বিষয়টি জানাজানি হলে সভাটি স্থগিত করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।
এই সভায় উপাচার্য অনৈতিক উপায়ে বেশ কিছু পদোন্নতি দেয়ার পরিকল্পনা করেছিলো বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এনপিবি নিউজকে বলেন, আমি একজন সদস্য মাত্র। আমাকে দাওয়াত দেওয়া হলে আমি সভায় উপস্থিত থাকি। এর বাইরে কিছু বলতে পারছি না।
তিনি বলেন, সভায় স্থগিত বিষয়টি মৌখিক ভাবে শুনেছি। তবে লিখি এখনো জানানো হয়নি।
সভা স্থগিত বিষয়টি স্বীকার করেছেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান তিনি এনপিবি নিউজকে বলেন, পরীক্ষার রেজাল্ট নিয়ে সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল। তবে রেজাল্ট আসতে বিলম্ব হওয়ায় সভা স্থগিত করা হয়েছে।
গোপনে সিন্ডিকেট সবার বিষয় অস্বীকার করে তিনি বলেন, সকল সদস্যকে নিয়েই সিন্ডিকেট সভা করা হবে। এতটুকু নিশ্চিত থাকতে পারেন।
অনৈতিক সুবিধা নিয়ে পদোন্নতি দেয়ার জন্য গোপন সভা ডেকেছিলেন এমন অভিযোগের বিষয়ে তিনি অস্বীকার করে বলেন, এমন অভিযোগ সত্য নয়। যাদের পদোন্নতি হওয়ার কথা তা আগে হয়ে গেছে বলে জানান তিনি।
তবে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবকে একাধিকবার কল দিয়েও এ বিষয়ে কোন উত্তর পাওয়া যায়নি।
