

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে উদ্দেশ্য করে ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা বলেন, শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণের পর তার বক্তব্য স্রেফ পরীক্ষা কেন্দ্রীক। পরীক্ষায় নকল করা যাবে না , পরীক্ষায় ঘাড় ঘোরানো যাবে না , কড়া গার্ড দিতে হবে..... শিক্ষাব্যবস্থা নিয়ে আমি খুব কম বলতে শুনেছি তাকে বলে মন্তব্য করেছেন।
সোমবার (১৪ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
তিনি আরও লেখেন, আমাদের শিক্ষাব্যবস্থার সমস্যাটাই এখানে। কেউ শেখার জন্য পড়ে না , এই সিস্টেমে শেখার আগ্রহ তৈরি হয় না , শুধু পরীক্ষা দিয়ে পাশ করতে চাওয়ার মানসিকতা। যেন কেউ শিক্ষার্থী না , সবাই পরীক্ষার্থী।
সবশেষে তিনি লেখেন, এ মানসিকতা স্বয়ং আমাদের শিক্ষামন্ত্রীর!
