শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ২০

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম
হামলায় আহতরা
expand
হামলায় আহতরা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী প্রাচরণার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানাগেছে, সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খাজুরিয়া বাজার ও রুপসা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান ও বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে চার দফা হামলার ঘটনা ঘটে।

এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকেরা মিছিল নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি করে।

রাতে স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান দাবী করেন, তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করা হয়। তিনি নিজে আহত, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম পাটওয়ারী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটোয়ারী, বিএনপি নেতা ইউসূফ, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়।

এদিকে রুপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু জানান, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ঘটনাকে কেন্দ্র করে রুপসা বাজারে এসে ধানের শীষের কর্মীদের উপর এলোভাতারি হামলা চালায় চিংড়ি প্রতিকের সমর্থকরা। এ সময় আহত হন ফারুক (৩৫) অহিদুল্লাহ (৪০) শাহাদাত হোসেন (২০)। আগামী ২৪ ঘন্টার মধ্যে নামধারী হামলাকারীদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি জোরদাবি জানান তিনি।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। কোন পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে মামলা নেয়া হবে বলেও জানান ইউএনও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X