সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চায়ের দোকান থেকে আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ এএম
গ্রেপ্তারকৃত আবু মোছা
expand

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইব্রাহিমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু মোছাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে জাফরপুর গ্রামের বাবুল মিয়ার চায়ের দোকানে অভিযান চালিয়ে আবু মোছাকে গ্রেপ্তার করা হয়। একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ নেতা,দেশের বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গ্রেফতার হলেও নবীনগরের এই প্রথম আওয়ামীলীগ সমর্থিত ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার হলো

স্থানীয়দের ভাষ্যমতে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুদিন আগে গুলশানে জটিকা মিছিলের পরপর এ অভিযান চলছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম এনপিবিকে জানান, চেয়ারম্যান আবু মোছাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank