রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে শিবিরের কারণে সমকামিতার মতো জঘন্য নজির স্থাপন হয়েছে: হামীম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে সমালোচনা করে ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামীম বলেছেন, ‘ডাকসুতে শিবিরের কারণে সমকামিতার মতো জঘন্য নজির স্থাপন হয়েছে।’

সম্প্রতি এনপিবি নিউজ আয়োজিত ‘প্রশ্নের মুখোমুখি’ টকশোতে তিনি এসব কথা বলেন।

শেখ তানভীর বারী হামিম বলেন, ‘এসএম ফরাদ বা সাদিক কায়েম একটা কথা ঠিকই বলেন যে, এই ডাকসু যা করেছে, গত কোনো ডাকসু সেটি করেনি। কেননা, এই ডাকসুতে সমকামিতা, বিভিন্ন পারভার্ট (বিকৃত) কার্যক্রমের মতো নজির স্থাপিত হয়েছে। সেই কাজগুলো সব শিবিরের দ্বারা হয়েছে।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সমকামিতার প্রশ্ন কখনো উঠেছিল না। কিন্তু আমরা দেখলাম, একটি হলের শিবির নেতা, সে হলের এজিএস, তার হলে সমকামিতার মতো কঠিন একটি আপত্তিকর শব্দ সামনে এসেছে। আজ সারা বাংলাদেশ জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামিতা হয়েছে।

ছাত্রদল নেতা আরও বলেন, ‘গত দেড় বছরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর শিবির আত্মপ্রকাশের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন খারাপ কাজ ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের নজির তৈরি হয়েছে।’

এসব অভিযোগের দায় শুধু শিবিরের নয়, দল-মত নির্বিশেষে সবারই দায় রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ফুয়াদ বলেন, ‘এরকম কোনো কিছু আমার চোখে পড়েনি। বরং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সারা বাংলাদেশের মানুষ জানে।’

তিনি আরও বলেন, ‘একজন ছাত্রশিবির নেতা সম্প্রতি তাদের দলীয় আদর্শের চর্চা করতে গিয়ে আমাদের একজন শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা ছড়িয়েছে। এমন নজির ডাকসুতে স্থাপিত হয়েছে।’

হামিম বলেন, ২০১৮-১৯ সালের ডাকসু যেমন প্রশ্নবিদ্ধ ছিল, ২০২৫ সালের ডাকসুও শুরুতেই প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে বর্তমান ডাকসু এমন কিছু নতুন নজির স্থাপন করেছে, যা আগে বাংলাদেশে দেখা যায়নি বলে দাবি করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank