সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হজ নিবন্ধনের সময় বাড়ছে না 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এরপর আর সময় বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এই কার্যক্রম শেষ হবে। নির্ধারিত এই সময়ের পর আর সময় বৃদ্ধির সুযোগ নেই।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজ নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে এবং চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা অনুযায়ী সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকাদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৭ সালের হজে বাংলাদেশের হজযাত্রী কোটা ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত মোট নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭৪১ জন। যেখানে সরকারি মাধ্যমে ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি মাধ্যমে হজে যেতে নিবন্ধন করেছেন ২ হাজার ৬৭৬ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।
X
City bank
City bank