রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে ভূমিদস্যুতা ও প্রতারণার অভিযোগ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয় ব্যবহার করে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল, জাল দলিল তৈরি ও প্রতারণার অভিযোগে ছাফওয়ানুল করিম ছাফওয়ান, আলেমুল হক ও হোসেন আরা ইদ্রিসসহ একটি গংয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ছাফওয়ানুল করিম ছাফওয়ানসহ অভিযুক্তরা নিজেদের প্রভাবশালী পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের জমি দখল, জাল দলিল তৈরি এবং নানা কৌশলে প্রতারণা করে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার ও ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানোরও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অপকর্মের অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। জাল কাগজপত্র তৈরি ও জমি দখলের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে জাল দলিল ও দখলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ছাফওয়ানুল করিম ছাফওয়ান, আলেমুল হক ও হোসেন আরা ইদ্রিসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank