

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ায় দোকান ভাড়ার সিকিউরিটির টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বুধল বাজারে জিল্লু মিয়া ও ইয়াছিন মিয়ার পক্ষের লোকজনদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধল ইউনিয়নের বুধল বাজারে জঙ্গলিসার সিরাজনগর গ্রামের জিল্লু মিয়ার মার্কেট একটি দোকান ভাড়া নিয়েছিলেন বুধল গ্রামের ইয়াছিন মিয়া। সম্প্রতি ইয়াছিন মিয়া দোকান ছেড়ে দেয়। কিন্তু জিল্লু মিয়া দোকান ভাড়ার সিকিউরিটির টাকা ইয়াছিন মিয়াকে ফেরত দিচ্ছিল না। এ নিয়ে গতকাল তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, অর্থের লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


