সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবার, ৪ মাসের কারাদণ্ড

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবার, ইয়াবাসহ আটক; ৪ মাসের কারাদণ্ড
expand
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবার, ইয়াবাসহ আটক; ৪ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ দক্ষিণপাড়া এলাকায় মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার ফরদাবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা জামির হোসেন (৩৫)-কে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয়। তিনি ফারুক মিয়া ও জহরা বেগমের ছেলে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্তের কারণে জামির হোসেন পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তার আচরণে অতিষ্ঠ হয়ে বাবা-মা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup