সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে : মুশফিকুর রহমান 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন  ব্রাহ্মণবাড়িয় -৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। ছবি: এনপিবি
expand
নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ব্রাহ্মণবাড়িয় -৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। ছবি: এনপিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি বলে ওই দলটি নির্বাচন বানচালের চেষ্টা করবে। অযুহাত দেখাবে তারা আগেই অনেক অভিযোগ জমা দিয়ে রেখেছে। সংসদে খুব বেশি সংখ্যা যাওয়ার সম্ভাবনা নাই তাদের।

এরা বলবে আমরা অনেক অভিযোগ দিয়েছি কোন কাজ করেনি প্রশাসন। বলবে, প্রশাসনেও সব বিএনপির লোকজন।

তিনি বলেন, এসব অভিযোগের মাধ্যমে আমাদের দেশে গণতন্ত্রের যে নতুন একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটাকে তারা নষ্ট করবে। এই নষ্ট করার ফলে পাশের অনেক বিদেশীরা বসেই আছে যেন বাংলাদেশে গণতন্ত্র না আসে। কাজেই এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেটা সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও পরিবেশ মুখর একটি নির্বাচন করতে যাচ্ছি আমরা। এই নির্বাচনটা ১৫ বছর পর সকলের জন্য একটা আনন্দ মুখর নির্বাচন হবে। সকলেই নির্বাচননের দিন ভোটকেন্দ্রে যাবেন।

এসময় তিনি আরও বলেন, বিগত ১৫ বছর আমরা কথা বলতে পারি নাই। কোন সমালোচনা করতে পারি নাই।

মামলা- হামলা, দুর্নীতি ও মাদক কসবা- আখাউড়ার সামাজিক অবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ১৫ বছর এই এলাকায় কোন উন্নয়ন হয়নি। বরাদ্দের নামে টাকা এনে দুর্নীতি করেছে। তার ফলাফল তাদের তিনশ এমপি এখন পলাতক।

খাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মিজানুর রহমান ভুইয়ার সভাপতিত্বে নির্বাচনী সভায় আরও বক্তব্য রাখেন, জেলা কৃষক দল সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপি সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ইকলিল আযম, উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খান, পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী ও সাবেক খাড়েরা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোখলেছুর রহমান প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন