

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুন বেওয়া উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। তিনি শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় একটি ট্রলি আমিরুন বেওয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, ট্রলিটিতে হেডলাইট না থাকায় অন্ধকারে দুর্ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি জব্দ করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।