মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত স্বপন বাহিনীর ২ সহযোগী আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৩:২৪ এএম আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৩:৫৯ এএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

ভোলার মনপুরায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সক্রিয় সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় তাদের ডাকাতির প্রস্তুতি ব্যর্থ করে দেয় কোস্ট গার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মনপুরা উপজেলার ১ নম্বর কলাতলী ইউনিয়নের কাজিরচর গ্রামের (১ নম্বর ওয়ার্ড) নূর উদ্দিন রুবেল (৩৫) এবং একই এলাকার আজহার উদ্দিন ব্যাপারীর ছেলে মোঃ বাচ্চু মিয়া (২৫)।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কাজিরচর সংলগ্ন এলাকায় কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র কয়েকজন সহযোগী সংগঠিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে— এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা যৌথ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলে এই বিশেষ অভিযান। অভিযানে উক্ত এলাকা ঘিরে ফেলে ডাকাত দলের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সালমান বিন শওকত জানান, আটককৃত নূর উদ্দিন রুবেল ও বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

তিনি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের এই ধরনের

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank