রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ৮ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৮:২৬ পিএম
নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী মো. আতাউল্লাহ
expand
নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী মো. আতাউল্লাহ

বরিশালে আট দিন ধরে নিখোঁজ রয়েছে এক মাদ্রাসা শিক্ষার্থী। তার নাম মো. আতাউল্লাহ (১৪)।

তিনি কাউনিয়া উপজেলার পুড়ানপাড়া গ্রামের মাওলানা ফোরকান উদ্দিনের ছেলে এবং বরিশালের জামেয়া কুরআনিয়া মাদ্রাসার ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা থেকে বাসার উদ্দেশ্যে বের হয় আতাউল্লাহ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশাল মডেল কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ আতাউল্লাহর সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup