শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ৮ মিয়ানমার নাগরিক আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ মিয়ানমার নাগরিক আটক
expand
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ মিয়ানমার নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে ৩৪ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার-৪১ সংলগ্ন গাছবুনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ৮ জনকে আটক করে বিজিবির টহল দল।

স্থানীয় সূত্রের দাবি, সম্প্রতি মিয়ানমারের রাখাইন অঞ্চলে সংঘাত ও জান্তা বাহিনীর হামলা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার কারণে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। আটক ব্যক্তিরা তঞ্চঙ্গ্যা (তংচংগা) জনগোষ্ঠীর বলে জানা গেছে।

আটকের পর তারা নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করলেও যাচাই-বাছাইয়ে তাদের জাতীয় পরিচয়পত্র ভুয়া বলে প্রমাণিত হয়। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) ও মংতা নাইং (২০)। তাদের বাড়ি মিয়ানমারের মংডু জেলার ডেকবুনিয়া থানার মেদাই ও ওয়াকেং এলাকায়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খাইরুর আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি সত্য। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup