

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ৯ বছর পর বান্দরবান জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হলেও ত্যাগীদের মূল্যায়ন না করায় কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৪ মে) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। সড়কে টায়ার জ্বালিয়ে এবং রাজপথে অবস্থান কর্মসূচি পালনের কারণে ঘণ্টাখানেক প্রেস ক্লাব সড়কে যানবাহন বন্ধ ছিল।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের পুরনো কমিটির সহ-সভাপতি জসীম উদ্দিন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, ত্যাগী নেতা অরুণ ময় প্রমুখ।
ক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, নতুন ঘোষিত কমিটিতে দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা অছাত্র ও দুই সন্তানের বাবা ২০০৩ সালের এসএসসি ব্যাচের বিতর্কিত ব্যক্তি ফরহাদ হোসেন জিকুকে ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে; যা অত্যন্ত দুঃখজনক। বর্তমানে ছাত্রদলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
সাবেক কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন বলেন, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে বিতর্কিত ব্যক্তি ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত ১০ সদস্যবিশিষ্ট ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করতে হবে। কেন্দ্রের কাছে আমাদের প্রত্যাশা সুসংগঠিত ছাত্রদলের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে বিতর্কিত কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রদের মধ্যে থেকে ত্যাগীদের মূল্যায়ন করা হোক। ছাত্রদলে কোনো অছাত্রের প্রতিনিধিত্ব আমরা চাই না।
গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত ১০ সদস্যবিশিষ্ট ঘোষিত কমিটিতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছেন অংস্লাহা মারমা এবং যুগ্ম আহ্বায়ক রয়েছেন ত্রিপুরা, রিদওয়ানুল হক, আবুল কালাম আজাদ, কাউসার ইসলাম, মিঠুন কান্তি দাস, মো. রবিউল হোসেন ইরান ও মোহাম্মদ শেফায়েত হোসেন তারেক।
মন্তব্য করুন