সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মমতা বন্দ্যোপাধ্যায়

সূর্যাস্তের পর আমরাই জিতব, ওয়েট অ্যান্ড সি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৬:৩৩ পিএম
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
expand
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর ফল ঘোষণা নিয়ে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে বড় ধরনের 'নীলনকশা'র অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক 'জরুরি বার্তায়' তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে বিজেপির আসনগুলোর ফলাফল আগে দেখানো হচ্ছে।

ভিডিও বার্তায় মমতা বলেন, 'আমি আগেই বলেছিলাম বিজেপির ছক হলো, তাদের আসনগুলোর ফলাফল আগে দেখানো হবে আর তৃণমূলেরগুলো পরে। তৃণমূলের প্রার্থী ও নেতা-কর্মীদের মন খারাপ করার কোনো কারণ নেই। পুরোপুরি মিথ্যা খবর প্রচার করা হচ্ছে এবং আমাদের এগিয়ে থাকা আসনগুলোর তথ্য গোপন করা হচ্ছে। তবে মনে রাখবেন, সূর্যাস্তের পরে তৃণমূলই জিতবে।'

দলের নির্বাচনি এজেন্ট ও কর্মীদের সাহস জুগিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'অপেক্ষা করুন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।' মূলত গণনাকালে বিভ্রান্তি না ছড়িয়ে কর্মীদের শেষ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন