বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম
নিজাম উদ্দিন শান্ত (৪২)
expand
নিজাম উদ্দিন শান্ত (৪২)

বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের এক অ্যাডভোকেট দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই ) রাত ১টায় বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।

তরুণ আইনজীবীর একমাস আগে দুর্ঘটনায় তার বাবা মারা যান, এর আগে মা ও স্ত্রীকে হারান। তার দ্বিতীয় স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে।

বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন জানান, শুক্রবার দিবাগত রাত ১টায় বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় অজ্ঞাতাইরা এই আইনজীবীকে ছুরিকাঘাতে ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয়দের ফোন পেয়ে রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানা এ কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন