

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বীরহাটি এলাকার ৭০ বছর বয়সী অসহায় বৃদ্ধা ফালানি বেগম ১৫ থেকে ২০ দিন ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
একমুঠো খাবারের জন্য দরজার পাশে বসে অপেক্ষায় থাকতেন, তার জন্য কেউ যদি নিয়ে আসেন। ঘরের চারিদিকে থৈথৈ পানি থাকায় নিজেও সহযোগিতা ও খাবারের জন্য কারো কাছে যেতে পারছিলেন না।
"দরজায় বসে শুধু অপেক্ষা.....কেউ কি আসবে" এই শিরোনামে ২৪ জুলাই সন্ধ্যায় এনপিবি নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়। সাথে সাথে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান এর নজরে আসে সংবাদটি।
তাৎক্ষণিক তিনি এনপিবি’র ভূঞাপুর-গোপালপুর উপজেলা প্রতিনিধি মামুন সরকারের সাথে যোগাযোগ করে রাত ১০টায় ফালানি বেগমের বাড়িতে আসেন। এ সময় তাকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, সংবাদটি দেখে রাতেই আমরা ফালানি বেগমের বাড়িতে আসি। তার বাড়ির আশেপাশের জায়গা মনিটরিং করেছি। পানি নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। তাৎক্ষণিকভাবে আমরা তাকে সরকারি সহযোগিতা খাদ্য সামগ্রীর সহায়তা দিয়েছি এবং বিষয়টি আমরা মনিটরিং এ রেখেছি।