

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের ডেকে দ্বিতীয়বারের মতো টাকা গণনার সময় বেশ কয়েকটি চিঠি পাওয়া গেছে। চিঠিগুলোর মধ্যে একটি ব্যতিক্রমী চিঠি পাওয়া গেল, যেখানে প্রেমিক ও প্রেমিকা তাদের মধ্যে প্রেমের আকুতি জানিয়ে দরগাহের ডেকে এই চিঠি রেখে যান।
শনিবার (১১ জুলাই) শাহজালাল (র.) মাজার চত্বরে রাখা তিনটি ডেক ও দানবাক্সের টাকা বের করে মসজিদের বারান্দায় গণনার সময় এই ঘটনাটি ঘটেছে।
মুন্নি ও আমিনুলের মধ্যে ভালোবাসা বৃদ্ধি চেয়ে ওই চিঠিতে লেখা ছিল, 'হে আল্লাহ, আমাদের মিল-মহব্বত বৃদ্ধি করে দিন এবং আমাদের মাঝে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস ও বোঝাপড়া অটুট রাখুন। আমাদের আর্থিকভাবে সচ্ছল করুন এবং আমাদের জীবনে বরকত দান করুন। মুন্নি আমার বউ। তাকে আমি অনেক অনেক ভালোবাসি। মুন্নি ও আমিনুল-এর সম্পর্ক দীর্ঘস্থায়ী ও অটুট রাখার তাওফিক দান করুন। আমাদেরকে সকল শত্রু, অকল্যাণ ও বিপদ-আপদ থেকে হেফাজত করুন। (আমিনুল + মুন্নি)'
এ সময় উপস্থিত ছিলেন মাজারের স্বচ্ছতা নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।
